National
খাগড়াছড়িতে এবার চাঁদের গাড়িতে আগুন, ‘দুর্বৃত্তদের’ খুঁজছে পুলিশ
খাগড়াছড়িতে এবার দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতালের স
লেখক প্রতিনিধি128K বার পড়া
খাগড়াছড়িতে এবার দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলা সদরের পানখাইয়াপাড়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া গাড়িটির মালিক মো. শাহিন নামে এক ব্যক্তি। তিনি বলেন, গতকাল রাতে ওই এলাকায় গাড়িটি পার্ক করা হয়। গভীর রাতে খবর আসে গাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। এরপর আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন গাড়িটি পুড়ে গেছে।



