National
খাগড়াছড়িতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন, আটক ৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আগুনে পুড়েছে বিএনপির একটি কার্যালয়। এ ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপ
লেখক প্রতিনিধি62K বার পড়া
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আগুনে পুড়েছে বিএনপির একটি কার্যালয়। এ ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওয়ার্ড বিএনপির কার্যালয়টিতে হঠাৎ আগুন জ্বলে উঠতে দেখে এলাকাবাসী এগিয়ে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে মাটিরাঙা ফায়ার সার্ভিস ও পুলিশের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই কার্যালয়টি পুড়ে যায়।



