মহাবীর আলেকজান্ডার তাঁর পরাক্রমশালী বিশাল সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভারতবর্ষ অধিকার না করেই তিনি ফিরে গিয়েছিলেন।
আলেকজান্ডার ছিলেন প্রাচীন গ্রিক সংস্কৃতি–ঐতিহ্যে বেড়ে ওঠা একজন মেসিডোনীয় শাসক। অনেক গ্রিক বণিক পরিবার–দলবলসহ ভারতবর্ষে এসেছিলেন। তাঁদের মধ্যে অনেকে কলকাতা হয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ এই অঞ্চলের বিভিন্ন স্থানে ব্যবসা-বাণিজ্য জমিয়ে তুলেছিলেন। এই গ্রিক বণিক পরিবারেরই একজন সদস্য আলেকজান্ডার আরগিরি পানিয়াটি।
মহাবীর আলেকজান্ডার ফিরে গেলেও ভারতবর্ষে তাঁর আক্রমণের ঘটনা সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছিল।