National
দুই দিন আগে ছেলের জন্ম, ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা
ফেনীতে ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডানহাম গলির রেনু কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি65K বার পড়া
ফেনীতে ছয়তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ডানহাম গলির রেনু কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আহমেদুর রহমান ওরফে আকাশ (৩০)। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। আহমেদুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন।
পুলিশ, নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরির সুবাদে ফেনী শহরের ওই ভবনটির একটি বাসায় ভাড়া থাকতেন আহমেদুর। তবে তাঁর স্ত্রীসহ পরিবারের সদস্যরা থাকেন চট্টগ্রামে। গতকাল সকালে চট্টগ্রামের বাসা থেকে ফেনীর বাসটিতে যান আহমেদুর। রাত সাড়ে ১০টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।



