National
কক্সবাজারের সাত স্থানে ককটেল ও পেট্টল বোমা বিস্ফোরণ, উপজেলা পরিষদের ফটকে তালা
কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্টল বোমা বিষ্ফোরণ হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি115K বার পড়া
কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্টল বোমা বিষ্ফোরণ হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করেন।



