National
‘আল্লাহ ছেলেকে তোমার পথে দিয়েছি, তুমিই রহম করো’
১৪ বছরের ছেলেটি আইসিইউতে। বাইরে দোয়া করছেন মা। তিনি বলছেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’
লেখক মেহেদী হাসান200K বার পড়া

১৪ বছরের ছেলেটি আইসিইউতে। বাইরে দোয়া করছেন মা। তিনি বলছেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে গিয়ে সোনিয়া আক্তারকে দেখা যায়। তাঁর ছেলের নাম আজিজুল ইসলাম সিয়াম।
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত আজিজুলকে ঢাকায় আনা হয়েছে। মা প্রথম আলোকে বলেন, ‘আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে কোরআনের হাফেজ বানাতে চেয়েছি। এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করেছি। সিয়াম ১৪ বছর বয়সেই হাফেজ হয়েছে। আল্লাহর কিতাব পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, তোমার কিতাব পড়ছে, তুমি রহম করলে ছেলে সুস্থ হয়ে উঠবে।’



