রাজশাহী নগরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গতকাল সোমবার রাতে নগরের লক্ষ্মীপুর এলাকার আল নূর গেস্টহাউস আবাসিক–২–এর একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম বুলবুল হোসেন (৪০)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা বিছানায় বুলবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।