জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন।
সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গী হয়েছেন।