রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে নবম তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের দুই মাস পর থেকে সানজিদা ও তাঁর স্বামী ঢাকার উত্তরখানে বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। কিন্তু কয়েক মাস পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়াঝাঁটির একপর্যায়ে সানজিদার ওপর নির্যাতন শুরু হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে আসেন। কিছুদিন পর পারিবারিকভাবে সমঝোতা হওয়ায় পাঁচ দিন আগে সানজিদা ঢাকায় ফেরেন। দুই দিন আগে বাবার বাড়িতে ফোনে করে বলেছিলেন, আর এখানে থাকতে পারবেন না। তাঁকে এসে নিয়ে যেতে।