National
দাউ দাউ করে আগুন জ্বলছিল, বাসটি চলতে চলতে গিয়ে থামে মেট্রো স্টেশনের নিচে
দাউ দাউ করে জ্বলছে একটি বাস, সেটি চলতে চলতে গিয়ে থামে মেট্রোরেল স্টেশনের সামনে। জ্বলন্ত বাস থেকে কালো ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে। ওই ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্র
লেখক নিজস্ব প্রতিবেদক145K বার পড়া

দাউ দাউ করে জ্বলছে একটি বাস, সেটি চলতে চলতে গিয়ে থামে মেট্রোরেল স্টেশনের সামনে। জ্বলন্ত বাস থেকে কালো ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে। ওই ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।



