National
স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৮
খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৭ শিক্ষার্থী ও ১ শিক্ষক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ত
লেখক প্রতিনিধি90K বার পড়া

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৭ শিক্ষার্থী ও ১ শিক্ষক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানান, বেলা সাড়ে তিনটার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বিদ্যালয়ের আঙিনায় একটি গাছের ওপর বজ্রপাত হলে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় টিনশেড ভবনের পাশাপাশি দুটি শ্রেণিকক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দ ও আগুনের ফুলকির তাপে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় দুই শ্রেণির ১৭ শিক্ষার্থী আহত হয়। চতুর্থ শ্রেণিতে পাঠদানরত শিক্ষক শাহনা আফরোজও অসুস্থ হয়ে পড়েন।



