National
গাজীপুরে সন্ধ্যায় মহাসড়কের পাশে ফেলে রাখা আরেকটি বাসে অগ্নিসংযোগ
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ও সন্ধ্যায় কাজলী ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি103K বার পড়া

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে ও সন্ধ্যায় কাজলী ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বাস দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি।
কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল মিয়া নামের এক ব্যবসায়ীর দুটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে রাখা ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।



