National
লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা, পরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের এক পর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যান।
লেখক প্রতিনিধি177K বার পড়া

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের এক পর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যান।
আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রবীর কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে রাখা সার নিয়ে যান। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।



