মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়া নিয়ে আবারও উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আইনসভাকে অবজ্ঞা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না (আইনসভাকে ক্ষমতাশালী করুন, অবজ্ঞা না)।’
আজ সোমবার জাতীয় সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপনের আগে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, কোনো সরকারি বিল উত্থাপনের সাত দিন আগে নোটিশ দিতে হয়। অবশ্য এ ক্ষেত্রে স্পিকার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এর কম সময়ের নোটিশেও বিল উত্থাপনের অনুমতি দিতে পারেন।