National
শরীরে ছিল আঘাত ও কালশিটে দাগ, তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন
মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মরদেহে আঘাত ও কালশিটে দাগ দেখেছিলেন স্বজনেরা। সন্দেহ হয়, স্বাভাবিক মৃত্যু নয়; নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন সুফিয়া বেগম। জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে মাম
লেখক নিজস্ব প্রতিবেদক122K বার পড়া

মৃত্যুর খবর পেয়ে বাড়িতে গিয়ে মরদেহে আঘাত ও কালশিটে দাগ দেখেছিলেন স্বজনেরা। সন্দেহ হয়, স্বাভাবিক মৃত্যু নয়; নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন সুফিয়া বেগম। জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা করেন তাঁর বোন। সেই মামলার তদন্তে তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে সুফিয়ার মরদেহ।
নিহত সুফিয়া বেগমের (৬২) বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরসালেপুর গ্রামের আমিন খারহাট এলাকায়। আজ সোমবার বেলা ১১টার দিকে কবর খুঁড়ে তাঁর লাশ উত্তোলন করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মর্গে পাঠানো হয়েছে।



