National
এলপিজি আমদানি ও সরবরাহ বাড়াতে বৈঠক
দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা
লেখক নিজস্ব প্রতিবেদক86K বার পড়া

দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে এলপিজি আমদানি বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।



