National
আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি
রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবার ভোররাতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো.
লেখক নিজস্ব প্রতিবেদক120K বার পড়া

রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবার ভোররাতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)।
এসআরবি–২–এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে পেট্রলবোমা, গানপাউডারসহ আটক করা হয়।



