National
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ সন্দেহে আটক ১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী সন্দেহে রেজও
লেখক প্রতিবেদক33K বার পড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় ফটকসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী সন্দেহে রেজওয়ান আহমেদ নামের এক শিক্ষার্থীকে আটক করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।



