National
জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
লেখক প্রতিবেদক178K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।



