গ্রাম পুলিশ সদস্যদের বেতন–ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে তাঁদের মাসিক মোবাইল ভাতা চালু, বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানো এবং নারী গ্রাম পুলিশ সদস্যদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে।
এসব সুবিধা বাস্তবায়নে পৃথক চারটি পরিপত্র আর সম্মতিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ–২ শাখা থেকে এসব পরিপত্র জারি করা হয়। পরিপত্রে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।