National
টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে ইস্তিরির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে মামলা, শিক্ষক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ইস্তিরির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ তাঁকে আটক করে। পরে শিশুটির মায়ের করা মামলায় তাঁ
লেখক প্রতিনিধি35K বার পড়া

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ইস্তিরির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ তাঁকে আটক করে। পরে শিশুটির মায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযুক্ত শিক্ষকের নাম রাব্বি হোসেন (২৫)। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।



