National
টিসিবির ট্রাক সেল বন্ধ ছয় মাস ধরে
প্রায় ছয় মাস ধরে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) বন্ধ রেখেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিম্ন আয়ের অনেক মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন না।
লেখক নিজস্ব প্রতিবেদক165K বার পড়া

প্রায় ছয় মাস ধরে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) বন্ধ রেখেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিম্ন আয়ের অনেক মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন না। সর্বশেষ ঈদুল আজহার আগে অর্থাৎ মে মাসে ট্রাকে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি।
টিসিবি দুভাবে পণ্য বিক্রি করে। এর একটি হলো স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে। এর আওতায় দেশে প্রায় ৭৫ লাখ পরিবারকে প্রতি মাসে ভর্তুকি মূল্যের পণ্য দেওয়া হয়। যদিও পণ্যের পরিমাণ কম। একজন কার্ডধারী পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি কিনতে পারেন। মাঝেমধ্যে আটা, লবণ, সাবান, ডিটারজেন্টের মতো কিছু পণ্য যোগ করা হয়।



