National
দলবদ্ধ ধর্ষণের দায়ে আট যুবকের আমৃত্যু কারাদণ্ড, জরিমানার টাকা আদায়ে সম্পত্তি বিক্রির নির্দেশ
ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা তরুণীকে (২০) কাশবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা
লেখক নিজস্ব প্রতিবেদক189K বার পড়া

ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা তরুণীকে (২০) কাশবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।



