ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা তরুণীকে (২০) কাশবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে  ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।