National
প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
প্রাথমিক স্তরে (বিশেষ করে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে) শিক্ষার্থী ভর্তিতে লিখিত পরীক্ষা, মৌখিক যাচাই কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নসম্পর্কিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার বিধানটি স্থগিত চেয়ে
লেখক নিজস্ব প্রতিবেদক132K বার পড়া
প্রাথমিক স্তরে (বিশেষ করে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে) শিক্ষার্থী ভর্তিতে লিখিত পরীক্ষা, মৌখিক যাচাই কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নসম্পর্কিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার বিধানটি স্থগিত চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
গত ১৩ অক্টোবর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ প্রণয়ন করা হয়। নীতিমালার ৬.২ বিধিতে ‘লিখিত পরীক্ষা: ২য়-৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি’ সম্পর্কে বলা আছে। এ ক্ষেত্রে শুধু প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নের বৈধতা নিয়ে রিটটি করা হয়েছে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।



