National
কলবেল চেপে বাসার সামনে অপেক্ষায় ছিল স্কুলছাত্রী, পেছন থেকে একের পর এক ছুরিকাঘাত
কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক কিশোর। আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের
লেখক নিজস্ব প্রতিবেদক112K বার পড়া

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছেন এক কিশোর। আহত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতসহ শরীরের অন্তত ছয় স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত তরুণ ছুরি ফেলে দৌড়ে পালিয়ে যান। তাঁকে ধরতে একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।



