National
ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই
যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি। তবে ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা
লেখক বিশেষ প্রতিবেদক105K বার পড়া

যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি। তবে ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে।
এর ফলে এবারের এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলতি নভেম্বর শেষ হবে। আর সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর।



