National
এক নবজাতকের পিতৃত্ব দাবি দুই যুবকের, তড়িঘড়ি করে হাসপাতাল ছাড়লেন প্রসূতি
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সন্তানসম্ভবা এক নারীকে (২৭) ভর্তি করান এক যুবক। তিনি নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দেন। অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। পরদিন ওই হাসপাতালে হাজির হন আরেক যুবক। তিনিও ও
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সন্তানসম্ভবা এক নারীকে (২৭) ভর্তি করান এক যুবক। তিনি নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দেন। অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। পরদিন ওই হাসপাতালে হাজির হন আরেক যুবক। তিনিও ওই নবজাতকের পিতৃত্ব দাবি করেন।
এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে নবজাতকের পিতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি দাবিতে বিব্রতকর অবস্থায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ওই প্রসূতির বাবা তড়িঘড়ি করে মেয়েকে বাড়ি নিয়ে যান।



