National
চট্টগ্রাম নগরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ব্যস্ততম সড়কে ‘ককটেল’ বিস্ফোরণ
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেখক নিজস্ব প্রতিবেদক161K বার পড়া
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কালুরঘাট এলাকায় একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়িটি সড়কের পাশে রাখা। অপর ভিডিওতে দেখা গেছে, নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড় এলাকায় সড়কের ওপর কিছু একটা ছুড়ে মারা হচ্ছে। সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়ে সেখানে ধোঁয়া উড়ছে।



