বাজারে মোটা চালের কেজি সর্বনিম্ন ৫০ টাকা। ওএমএসে ৩০ টাকা।

৪৮ টাকার আটা সরকার বিক্রি করে ২৪ টাকায়।

খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে থাকা মানুষ ২৮ লাখ বেড়েছে।

রাজধানীর মিরপুরের রূপনগরে আরামবাগ বস্তিটি বেশ বড়। সেখানে হাজারো নিম্ন আয়ের মানুষের বাস। বস্তিটির সামনে আগে ট্রাকে স্বল্প মূল্যে সরকারিভাবে খাদ্যপণ্য বিক্রি হতো। কোন সংস্থা বিক্রি করত, তা বলতে পারলেন না বস্তিটির বাসিন্দারা। তবে তাঁরা জানালেন, লাইন ধরে তাঁরা সেই খাদ্যপণ্য কিনতেন। এখন সেটা নেই।