National
ময়মনসিংহে মধ্যরাতে শহীদ সাগর চত্বরে আগুন, প্রতিবাদে আমরণ অনশনে জুলাইযোদ্ধারা
ময়মনসিংহ নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ
লেখক নিজস্ব প্রতিবেদক99K বার পড়া

ময়মনসিংহ নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল দুর্বৃত্ত চত্বরে একটি টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুন ও কালিতে সাগরের প্রতিকৃতি কালো হয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার ভোর চারটা থেকে চত্বরে আমরণ অনশন শুরু করেছেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা। তাঁদের দাবি, অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আজ দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের অনশন চলছিল।



