National
এলপিজির আমদানিকারক-বিক্রেতা সবাই বাড়তি কমিশন চান, চলছে শুনানি
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে দেড় মাস ধরে অস্থিরতা চলছে। সরবরাহ–সংকটের সুযোগে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ফলে চাপে পড়েছেন ভোক্তারা। এর মধ্যেই এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর প্রস্তাব দাবি করেছেন আমদানিকারক
লেখক নিজস্ব প্রতিবেদক60K বার পড়া

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে দেড় মাস ধরে অস্থিরতা চলছে। সরবরাহ–সংকটের সুযোগে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ফলে চাপে পড়েছেন ভোক্তারা। এর মধ্যেই এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর প্রস্তাব দাবি করেছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা। তিন পক্ষের চাওয়া মেনে কমিশন বাড়ানোর বিষয়ে চলছে গণশুনানি।
আজ বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে বিভিন্ন আমদানিকারক কোম্পানি ও পরিবেশকেরা তাঁদের প্রস্তাব তুলে ধরেছেন। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারে আমদানিকারকেরা কমিশন হিসেবে ৩০০ টাকার বেশি ও পরিবেশকেরা ১৫০ করার দাবিসংবলিত প্রস্তাব জমা দিয়েছেন।



