National
হানিফের মৃত্যুদণ্ডের রায়কে সময়োপযোগী বলেছে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ হতাশ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায়কে সময়োপযোগী বলেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ রায়ে হতাশা প
লেখক নিজস্ব প্রতিবেদক187K বার পড়া

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডের রায়কে সময়োপযোগী বলেছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামিপক্ষ রায়ে হতাশা প্রকাশ করেছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।



