পিরোজপুরের চিতলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফনকে কেন্দ্র করে কী ঘটেছিল, তাঁর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তিন সদস্যের কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখবে কমিটি। এ ছাড়া মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদও যাচাই করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।