National
এটা সুইসাইড নয়, সরকার তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করতে পারবে: তাহসিফের বাবা
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ নিতে এসে তাঁর বাবা কে এম এনায়েতুল করিম বলেছেন, তাঁর ছেলের মৃত্যুর ঘটনা আত্মহত্যা (সুইসাইড) নয়। সরকার তদন্ত করলে এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বের করতে পারবে। কোন
লেখক বিশেষ প্রতিবেদক31K বার পড়া

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ নিতে এসে তাঁর বাবা কে এম এনায়েতুল করিম বলেছেন, তাঁর ছেলের মৃত্যুর ঘটনা আত্মহত্যা (সুইসাইড) নয়। সরকার তদন্ত করলে এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বের করতে পারবে। কোন চক্র এটা করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে তাহসিফ সাউরির লাশ গ্রহণ করার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আজ বেলা ২টা ২০ মিনিটে লাশ গ্রহণ করেন কে এম এনায়েতুল করিম। পরে মরদেহ ফ্রিজিং ভ্যানে উত্তরার বাসায় নেওয়া হয়।



