National
হামে গেল আরও ৭ প্রাণ
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ১ হাজ
লেখক নিজস্ব প্রতিবেদক189K বার পড়া

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৫১ জন। আর হামের রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। সব মিলিয়ে এ সময় হামের রোগী হয়েছে ১ হাজার ৩১৫ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হাম–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫।



