দেশের বাজারে বছর বছর ফলের দাম বেড়েছে। আর তা স্বল্প আয়ের মানুষের নাগালছাড়া হয়েছে।
ডেঙ্গু রোগীর পথ্য হিসেবে মাল্টার চাহিদা বেশি। রাজধানীর বাজারে ২০২০ সালের জুলাইয়ে এক কেজি মাল্টার দাম ছিল ১২০-১৫০ টাকা। একই মাল্টা এখন বিক্রি হয় ৩৫০-৩৮০ টাকা কেজি। গত সেপ্টেম্বরে দাম আরও চড়া ছিল। কেজি ছিল ৪২০ থেকে ৪৫০ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) একটি প্রতিবেদন বলছে, মাল্টা, আপেল, নাশপাতি ও আঙুরের ওপর বছর বছর শুল্ক–কর বাড়িয়েছে সরকার। ফলে সরকারের আয় বেড়েছে। কিন্তু এসব ফল মানুষের নাগালছাড়া হয়েছে।