ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ও জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। আজ বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরুর পর তাঁরা নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেন।
ভোট দেওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। অন্যদিকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলেছেন।