রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের বেগম রোকেয়া সরণী অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির কয়েক শ শিক্ষার্থী এই সড়ক অবরোধ করেন। তাঁরা শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করছেন। এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জড়ো হতে থাকেন।