National
ক্রেতাদের আগাম টাকাই ছিল ব্যবসার পুঁজি, এখন দীপ্তির দুটি বিক্রয়কেন্দ্র
পাহাড়ি গয়না নিয়ে ব্যবসার প্রবল ইচ্ছা ছিল তাঁর। তবে ব্যবসা শুরু করার জন্য মতো পুঁজি ছিল না। আগ্রহের বশে ফেসবুকে একটি পেজ খোলেন তিনি। এরপর বাজারে গিয়ে পাহাড়ের ঐতিহ্যবাহী নানা গয়না পছন্দ করে তার ছবি তুলে নিয়ে আসতেন। বিক্রির
লেখক প্রতিনিধি84K বার পড়া

পাহাড়ি গয়না নিয়ে ব্যবসার প্রবল ইচ্ছা ছিল তাঁর। তবে ব্যবসা শুরু করার জন্য মতো পুঁজি ছিল না। আগ্রহের বশে ফেসবুকে একটি পেজ খোলেন তিনি। এরপর বাজারে গিয়ে পাহাড়ের ঐতিহ্যবাহী নানা গয়না পছন্দ করে তার ছবি তুলে নিয়ে আসতেন। বিক্রির জন্য সেই ছবি দিতেন নিজের ফেসবুক পেজে। ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা পেলে তা দিয়ে দোকানির কাছ থেকে গয়না সংগ্রহ করতেন। পরে পাঠাতেন ক্রেতাদের কাছে।
এভাবে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে গয়নার ব্যবসা শুরু করেছিলেন দীপ্তি চাকমা। এরপর দিন দিন ব্যবসার পরিসর বেড়েছে তাঁর। এখন অনলাইনে ব্যবসার পাশাপাশি তাঁর রয়েছে দুটি বিক্রয়কেন্দ্র। যেখান থেকে সব খরচ বাদ দিয়েও গড়ে প্রতি মাসে আয় হয় অর্ধলক্ষ টাকা।



