গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট: সিজন–২’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে ওই সংবাদ সম্মেলনে জানানো হয় উৎসবে ১৩টি ক্রীড়া ইভেন্টে ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন।
স্পোর্টসফেস্ট আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তথ্য ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী স্পোর্টসফেস্ট চলবে ৭ নভেম্বর পর্যন্ত।