National
বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বাংলালিংককে অ্
লেখক বিজ্ঞাপন বার্তা70K বার পড়া

বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কালেকশন ও পেমেন্ট কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বাংলালিংককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবা দেবে ব্র্যাক ব্যাংক।
এই পার্টনারশিপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ভার্চ্যুয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট (ভিএএম) সেবা ব্যবহার করবে বাংলালিংক, যা প্রতিষ্ঠানটির ফান্ড কালেকশন ও অটোমেটেড রিকনসিলিয়েশনকে সহজ করবে। এ ছাড়া করপোরেট পেমেন্ট বা প্রাতিষ্ঠানিক লেনদেন দ্রুত করতে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ সুবিধাও ব্যবহার করবে।



