National
অভিযানে জব্দ করা ইলিশ মাদ্রাসার কথা বলে বাসায় নিয়ে গেলেন শিক্ষক
পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মাদ্রাসার নামে বরাদ্দ নেওয়া ইলিশ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষকসহ দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোহাম্মদ ইজাজুল
লেখক প্রতিনিধি176K বার পড়া
পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মাদ্রাসার নামে বরাদ্দ নেওয়া ইলিশ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষকসহ দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোহাম্মদ ইজাজুল হক ওই দুজনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ আহরণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে আহরণ করা ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়।



