ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক কিশোরীর পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলায় ঘটনায় উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর পরিবারের ভাষ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে তারা প্রতিহত করার চেষ্টা করে।