National
ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের
সরকারের খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কর্মসূচির মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করাই যথেষ্ট নয়, মানুষের পুষ্টির চ
লেখক নিজস্ব প্রতিবেদক148K বার পড়া

সরকারের খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কর্মসূচির মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করাই যথেষ্ট নয়, মানুষের পুষ্টির চাহিদাও পূরণ করতে হবে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশের (এফএবি) যাত্রা শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।



