ময়মনসিংহের ভালুকায় এক ব্যক্তির হামলায় নিহত সেলুনমালিক রবীন্দ্র ঋষির গলা, কণ্ঠনালি, বুক, পিঠ ও হাতে অন্তত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম রবীন্দ্র ঋষি (৪২)। ময়মনসিংহের ভালুকা উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটে ‘অপূর্ব হেয়ার কাটিং’ নামে একটি সেলুনের মালিক ছিলেন তিনি ছিল। পাশের জামিরদিয়া এলাকায় নোমান কম্পোজিট ফ্যাক্টরির পাশে একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।