National
রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান কবরস্থানের পাশে না করতে ইউএনওকে চিঠি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান এলাকার কবরস্থানের পাশে না করতে আবেদন করেছেন স্থানীয় ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’ নামের একটি সংগঠনের সদস্যরা। গত সোমবার উপজেলা নির্বাহী
লেখক নিজস্ব প্রতিবেদক135K বার পড়া

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধামাইল গানের প্রবর্তক রাধারমণ দত্তের প্রয়াণদিবসের অনুষ্ঠান এলাকার কবরস্থানের পাশে না করতে আবেদন করেছেন স্থানীয় ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’ নামের একটি সংগঠনের সদস্যরা। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে তাঁরা চিঠি দেন।
ওই চিঠিতে তাঁরা গান-বাজনাকে অনৈসলামিক বলে উল্লেখ করে অনুষ্ঠান বন্ধের দাবি করেছেন। বৈষ্ণবকবি রাধারমণ দত্তের সমাধিস্থল–সংলগ্ন এলাকায় গানবাজনা বন্ধের দাবির কথাও আবেদনে বলা হয়েছে।



