National
মিরপুর–১–এ চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, মালপত্র সরাচ্ছেন হকাররা
রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিযানস্থলে পৌঁছালে উচ্ছেদ কার
লেখক নিজস্ব প্রতিবেদক137K বার পড়া

রাজধানীর মিরপুর-১ এলাকায় ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অভিযানস্থলে পৌঁছালে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় ফুটপাতের ব্যবসায়ী ও হকারদের নিজেদের মালপত্র দ্রুত সরিয়ে নিতে দেখা যায়।
মিরপুর-১ চত্বর থেকে শাহ আলী মাজারের দিকে যাওয়ার মূল সড়কের ফুটপাত, শাহ আলী কাঁচাবাজার এবং আশপাশের সড়ক ও ফুটপাতের বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের লক্ষ্য সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা।



