National
গুরুদাসপুর থানার ওসিকে প্রত্যাহার, মামলা ডিবিতে
নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে আজ বুধবারের মধ্যেই রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হতে বলা হয়েছে।
লেখক প্রতিনিধি200K বার পড়া

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে আজ বুধবারের মধ্যেই রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হতে বলা হয়েছে।
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের হত্যাকাণ্ড, সেই মামলায় নাটোর-৪ আসনে বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে গ্রেপ্তার এবং এমপির ছেলের ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইনের শপিং মলে ভাঙচুর ও লুটপাটের ঘটনার মধ্যে ওসিকে বদলি করা হলো।
একই সঙ্গে শাকিল হত্যা মামলার তদন্তভার থানা–পুলিশের কাছ থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।



