National
‘সিন্ডিকেট’ ভাঙায় পাঠ্যবই মুদ্রণে বাঁচল ১৪ কোটি টাকা
প্রাক্কলিত ব্যয় ছিল ৬৭ কোটি ৩ লাখ টাকা। প্রতিযোগিতা বাড়ায় প্রস্তাবিত দর দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৬ লাখ টাকা। মূল দরপত্রেও এমন প্রতিযোগিতা থাকলে সরকারের আরও অনেক টাকা সাশ্রয় হতো। শুধু মাধ্যমিক স্তরের বই ছাপানোয় প্রায় ২৫৯ কোটি ৪
লেখক আহমেদ উল্যা ইউসুফ66K বার পড়া
প্রাক্কলিত ব্যয় ছিল ৬৭ কোটি ৩ লাখ টাকা। প্রতিযোগিতা বাড়ায় প্রস্তাবিত দর দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬৬ লাখ টাকা।
মূল দরপত্রেও এমন প্রতিযোগিতা থাকলে সরকারের আরও অনেক টাকা সাশ্রয় হতো।
শুধু মাধ্যমিক স্তরের বই ছাপানোয় প্রায় ২৫৯ কোটি ৪৭ লাখ টাকা সাশ্রয় হতে পারত।
২০২৭ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই ছাপানোর মূল দরপত্রে প্রতিযোগিতার ঘাটতি ছিল বলে অভিযোগ আছে। তবে পুনঃ দরপত্রে প্রতিযোগিতা বেড়েছে। এর মধ্যে ৩৪ লটে প্রতিযোগিতা বাড়ায় প্রাক্কলিত ব্যয়ের তুলনায় দর কমেছে প্রায় ১৪ শতাংশ বা ৯ কোটি ৩৭ লাখ টাকা। আর নতুন চার বইয়ের ২৩ লটে কমেছে আরও সাড়ে ৮ শতাংশ বা ৪ কোটি ৬০ হাজার টাকা। এতে সরকারের মোট সাশ্রয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা।



